মসজিদ খাতা

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ১০ নভেম্বর ২০২৬

মসজিদের দান ও হিসাব একটি আমানত। মসজিদ খাতা কোন তথ্য রাখে, কে তা দেখতে পায়, কীভাবে সুরক্ষিত রাখা হয়, আর এ নিয়ে আপনি কী করতে পারেন, তা এই পেজে সহজ ভাষায় বলা আছে। সেবাটি চালায় iSoft।

আমরা কোন তথ্য রাখি

  • ব্যবহারকারীর তথ্য: নাম, মোবাইল নম্বর, ইমেইল, পাসওয়ার্ড, ভাষার পছন্দ আর শেষ লগইনের সময়। পাসওয়ার্ড হ্যাশ করে রাখা হয়, তাই আসল পাসওয়ার্ড কেউ দেখতে পায় না।
  • মসজিদের তথ্য: নাম, ঠিকানা, ফোন, লোগো, ওয়াকফ নিবন্ধন নম্বর আর রসিদের নিচের লেখা।
  • হিসাবের তথ্য: দান, মাসিক ও বাৎসরিক চাঁদা, অন্যান্য আয়, খরচ, ইমাম-মুয়াজ্জিন-খাদেমের বেতন; নগদ, ব্যাংক ও মোবাইল ব্যাংকিং হিসাবের লেনদেন; আর কোনো এন্ট্রি বাতিল বা সংশোধনের কারণ।
  • দাতা ও সদস্যের তথ্য: নাম, মোবাইল নম্বর, ঠিকানা, পিতা বা স্বামীর নাম, চাঁদার পরিমাণ আর নোট।
  • কমিটি ও কর্মচারীর তথ্য: কমিটির সদস্যদের নাম ও মোবাইল নম্বর; কর্মচারীর নাম, মোবাইল নম্বর ও বেতন।
  • নিরাপত্তার রেকর্ড: IP ঠিকানা, সময়, আর কে কোন এন্ট্রি লিখেছেন, বাতিল বা সংশোধন করেছেন। এগুলো রাখা হয় অ্যাকাউন্ট নিরাপদ রাখতে আর অপব্যবহার ঠেকাতে।

কে দেখতে পায়

  • শুধু সেই মসজিদের খাতায় অ্যাডমিন যাঁদের যোগ করেছেন, তাঁরাই। এক মসজিদের খাতা অন্য কোনো মসজিদের কেউ দেখতে পান না।
  • খাতায় যুক্ত সবাই, "সদস্য (শুধু দেখবেন)"-সহ, হিসাব, রিপোর্ট আর দাতার তালিকা দেখতে পান। দাতার তথ্য যোগ বা বদল করতে পারেন শুধু অ্যাডমিন ও ক্যাশিয়ার। কোনো এন্ট্রি বাতিল বা সংশোধন হলে তা সেই এন্ট্রির পেজে সবাই দেখতে পান; পুরো পরিবর্তনের লগ দেখতে পারেন শুধু অ্যাডমিন। তাই কাকে খাতায় যোগ করবেন, ভেবেচিন্তে ঠিক করুন।
  • iSoft-এর পরিচালনা প্যানেলে দেখা যায় শুধু মসজিদের নাম ও ঠিকানা; ব্যবহারকারীদের নাম, মোবাইল, ইমেইল ও শেষ লগইনের সময়; আর কয়টি এন্ট্রি আছে ও শেষ এন্ট্রি কবে। দান, লেনদেনের বিবরণ বা দাতার তালিকা সেখানে দেখা যায় না।
  • সার্ভার ও ডেটাবেস চালানোর দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের প্রযুক্তিগত প্রবেশাধিকার থাকে। তা শুধু রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা আর আপনার অনুরোধে সহায়তার কাজে ব্যবহার হয়।
  • রসিদ, মাসিক বিবরণী, PDF বা Excel আপনি নিজে কাউকে পাঠালে (যেমন WhatsApp-এ), কে তা দেখবেন সেটা আপনার সিদ্ধান্ত।

তথ্য কীভাবে ব্যবহার হয়

  • সেবা চালাতে: খাতা দেখানো, রসিদ, মাসিক বিবরণী, রিপোর্ট, PDF ও Excel তৈরি করা।
  • ইমেইলে যাচাই কোড পাঠাতে: অ্যাকাউন্ট খোলার সময় আর পাসওয়ার্ড ভুলে গেলে। বিজ্ঞাপন বা প্রচারের কোনো ইমেইল পাঠানো হয় না।
  • অ্যাকাউন্ট নিরাপদ রাখতে, অপব্যবহার ঠেকাতে আর আপনাকে সাহায্য করতে।

মসজিদের হিসাব বা দাতাদের তথ্য আমরা বিক্রি করি না, বিজ্ঞাপনে ব্যবহার করি না। আইনের বাধ্যবাধকতা ছাড়া কাউকে দিই না।

কুকি

শুধু দরকারি কুকি ব্যবহার হয়: লগইন ধরে রাখার কুকি ("এই ফোনে ৩০ দিন লগইন থাকুক" চালু থাকলে ৩০ দিন পর্যন্ত), ফর্ম-জালিয়াতি ঠেকানোর নিরাপত্তা-কুকি, ভাষার কুকি, আর কোন মসজিদের খাতা খোলা আছে তা মনে রাখার কুকি। লেখা বড় করার ("অ+") মতো ছোট পছন্দ আপনার ব্রাউজারেই থাকে। বিজ্ঞাপন বা ট্র্যাকিংয়ের কোনো কুকি নেই।

তৃতীয় পক্ষ

  • ইমেইল পাঠানোর সেবাদাতা আর সার্ভার-হোস্টিং সেবাদাতা আমাদের পক্ষে কাজ করে।
  • হোমপেজ আর ব্লগ পেজের লেখার কার্ড আসে iSoft-এর নিজের সাইট (isoft.com.bd) থেকে।
  • আইনের বাধ্যবাধকতা ছাড়া এর বাইরে আপনার তথ্য আর কারও কাছে যায় না।

এন্ট্রি মোছা যায় না

হিসাবের কোনো এন্ট্রি মুছে ফেলা যায় না। ভুল হলে কারণ লিখে এন্ট্রিটি বাতিল করে নতুন এন্ট্রি দিতে হয়, আর বাতিল এন্ট্রিও রেকর্ডে থেকে যায়। অ্যাডমিন কোনো এন্ট্রি সংশোধন করলে কারণ লিখতে হয়, আর আগের মান পরিবর্তনের রেকর্ডে থেকে যায়। এতে মসজিদের হিসাবের পুরো ইতিহাস ঠিক থাকে।

অ্যাকাউন্ট বন্ধ ও তথ্য মুছে ফেলা

  • মসজিদ যতদিন খাতা ব্যবহার করে, ততদিন তথ্য থাকে।
  • খাতা বন্ধ করতে চাইলে কমিটির পক্ষ থেকে লিখিতভাবে জানান। বন্ধ করার আগে "রিপোর্ট → Excel ডাউনলোড" থেকে পুরো হিসাব নামিয়ে নিতে বলা হবে। বন্ধ খাতা কেউ খুলতে পারেন না।
  • তথ্য স্থায়ীভাবে মুছে ফেলতে চাইলে তা-ও লিখিতভাবে জানান। অনুরোধটি যাচাই করে ৩০ দিনের মধ্যে iSoft সক্রিয় ডেটাবেস থেকে মসজিদের সব তথ্য মুছে দেবে। সার্ভারের নিয়মিত ব্যাকআপ থেকে মুছতে আরও কিছু সময় লাগতে পারে।

কমিটি বদলালে

  • নতুন কমিটি এলে অ্যাডমিন "সেটিংস → ইউজার ও রোল" থেকে নতুন সদস্যদের যোগ করে ভূমিকা দেবেন, অ্যাডমিনের দায়িত্বও নতুন কাউকে দিতে পারবেন, আর যাঁরা আর দায়িত্বে নেই তাঁদের বন্ধ করবেন। তারপর "সেটিংস → কমিটি" থেকে নতুন কমিটি হালনাগাদ করবেন।
  • পুরোনো অ্যাডমিন না থাকলে বা সহযোগিতা না করলে নতুন কমিটির রেজুলেশনের কপি বা সভাপতির লিখিত অনুরোধ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। যাচাই করে iSoft নতুন অ্যাডমিন ঠিক করে দেবে।
  • দুই ক্ষেত্রেই আগের সব হিসাব, আর কে কোন এন্ট্রি লিখেছেন তার রেকর্ড, যেমন আছে তেমনই থাকবে।

নিরাপত্তা

  • পাসওয়ার্ড হ্যাশ করে রাখা হয়, আর সাইটের সংযোগ এনক্রিপ্টেড (HTTPS)।
  • প্রতিটি মসজিদের খাতা আলাদা; এক মসজিদের ব্যবহারকারী অন্য মসজিদের তথ্যে ঢুকতে পারেন না।
  • পরপর ৫ বার ভুল পাসওয়ার্ড দিলে ১০ মিনিট লগইন আটকে থাকে।

তবে ইন্টারনেটে শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা কেউ দিতে পারে না। শক্ত পাসওয়ার্ড দিন, কাউকে বলবেন না, আর নিয়মিত Excel-এ হিসাব নামিয়ে রাখুন।

আপনার অধিকার

  • দেখা ও সংশোধন: নিজের তথ্য "সেটিংস → আমার প্রোফাইল" থেকে, আর মসজিদের তথ্য অ্যাডমিন সেটিংস থেকে বদলাতে পারেন।
  • ডাউনলোড: "রিপোর্ট → Excel ডাউনলোড" থেকে লেনদেন আর দাতার তালিকা Excel-এ পাওয়া যায়।
  • দাতা বা সদস্যের অনুরোধ: কোনো দাতা বা সদস্য নিজের তথ্য (যেমন মোবাইল নম্বর) বদলাতে বা মুছতে চাইলে মসজিদ কমিটিকে জানাবেন; কমিটি খাতায় তা ঠিক করবে।
  • প্রশ্ন বা অভিযোগ: নিচের ঠিকানায় যোগাযোগ করুন।

অন্যের তথ্য

দাতা, সদস্য, কমিটি বা কর্মচারীর যে তথ্য খাতায় লেখা হয়, তা মসজিদের কাজের জন্য। আইন মেনে, আর সম্ভব হলে তাঁদের সম্মতি নিয়ে, সেই তথ্য লেখা ও ব্যবহার করার দায়িত্ব মসজিদ কমিটির।

এই নীতির পরিবর্তন

নীতি বদলালে এই পেজে নতুন তারিখসহ প্রকাশ করা হবে।

যোগাযোগ

গোপনীয়তা নিয়ে প্রশ্ন বা অভিযোগ থাকলে জানান:

  • iSoft, ফেনী সুপার মার্কেট (তৃতীয় তলা), ট্রাংক রোড, ফেনী
  • ফোন: ০১৮১৬-০২৫৮৪৬ · WhatsApp
  • ইমেইল: info@isoft.com.bd
  • সাপোর্ট: শনি–বৃহস্পতি, সকাল ১০টা – সন্ধ্যা ৬টা

ব্যবহারের নিয়ম জানতে দেখুন: ব্যবহারের শর্তাবলি